মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের রানারআপ বাংলাদেশ দল দেশে ফিরতে পারেনি বৈরী আবহাওয়ার কারণে। মঙ্গলবার (২০ মে) বিকাল ৫টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ঢাকায় দুপুর থেকে টানা বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় ফিরে গেছে।

গত ১৮ মে টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক ভারতের কাছে ৪-৩ গোলে হেরে রানারআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়া ম্যানেজার এবং ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ কলকাতা থেকে জানান, “বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।”

আবহাওয়ার পরিস্থিতি উন্নতির পর ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।

সর্বশেষ - জাতীয়

পুলিশের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, একজন ওএসডি

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প

রাকসু নির্বাচনে জয়ী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে

আওয়ামী লীগের ভুল স্বীকার: ‘দেশে রাজনৈতিক পরিবেশ এলে সিদ্ধান্ত’ – ওবায়দুল কাদের

সৌদিসহ ১১ দেশে আজ ঈদ, মিসরসহ ১৪টিতে কাল

চট্টগ্রামে রগ কাটা অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাদের পুশব্যাক না করার প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী