শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলি সাবমেরিন থেকে ড্রোন হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

তিউনিসিয়ার উপকূলে নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন personally দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ

প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সিবিএস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজে দাহ্য পদার্থ ফেলে আগুন ধরিয়ে দেয়

ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর, তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

হামলার লক্ষ্য ছিল পর্তুগিজ ও ব্রিটিশ পতাকাবাহী দুটি ত্রাণবাহী জাহাজ। এগুলো গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।

সিবিএস নিউজ উল্লেখ করেছে, বেসামরিক অবকাঠামোর ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিষিদ্ধ

তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।

এর আগে চলতি সপ্তাহে, ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং অধিকারকর্মীদের আটক করে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, আল-জাজিরা

সর্বশেষ - জাতীয়

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

ইরানের হামলায় সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিচ্ছে ইসি

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনাল আজ রাতে

ওষুধের লাগামহীন দামে ফতুর রোগীরা, নিয়ন্ত্রণে হাই কোর্টের নির্দেশ

৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রজ্ঞাপন জারি