সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায়, সেই চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, “গোটা বাংলাদেশ নেমে এসেছিল। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।”

তিনি বলেন, “কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে।”

মির্জা ফখরুল চাঁদাবাজির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর চাঁদাবাজি—এটা কি আমরা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু দুঃখ হয়, জোর গলায় বলতে পারছি না যে এ দেশ নতুন করে গড়ে উঠবে। দেশে এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেফতার করা হলো না?”

সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে। তারেক রহমান চেষ্টা করছেন, কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়।

সর্বশেষ - শিক্ষা

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সাহসী পাঁচ কালের কণ্ঠ সাংবাদিককে সম্মাননা

সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুর ও দখলের অভিযোগ

সরকারি সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা নয়: ইশরাক হোসেন

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার