মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রুশ অস্ত্রে পশ্চিমা যন্ত্রাংশের অভিযোগ জেলেনস্কির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা দেশগুলোর তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।

সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জেলেনস্কি বলেন, গত দুই রাতে রুশ বাহিনীর হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলোর যন্ত্রাংশ পাওয়া গেছে।

তার দাবি, রাশিয়ার ড্রোনে প্রায় ১ লাখ ৬৮৮টি বিদেশি উপাদান, ইসকান্দার ক্ষেপণাস্ত্রে ১,৫০০টি, কিনঝাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি এবং কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি অংশ ব্যবহার হয়েছে।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন ইতোমধ্যে এসব কোম্পানি ও পণ্যের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক অংশীদারদের কাছে পাঠিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, “রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করছে, তাদের সবাইকে দায় নিতে হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে পশ্চিমা সহায়তা পাওয়া সত্ত্বেও রুশ অস্ত্রে পশ্চিমা প্রযুক্তি থাকার অভিযোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

শারদীয় ছুটিতে মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতীয় দলের খেলোয়াড়দের অবসর সুবিধা নিশ্চিতের দাবি