বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

ইংল্যান্ডের কাছে লড়াই করে হেরে গেল বাংলাদেশ নারী দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ণ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও জয়ের দেখা পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর) গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে হেরেছে টাইগ্রেসরা

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। দলের হয়ে সোবহানা মোস্তারির ৬০রাবেয়ার ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস চোখে পড়ার মতো।

বল হাতে ফাহিমা খাতুন নেন ৩ উইকেট, মারুফা আক্তার ২টি ও মেঘলা ১টি উইকেট দখল করেন। ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন ৩টি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়লেও ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক হেদার নাইট। তিনি ৯৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ।

সর্বশেষ - জাতীয়