বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রুশ তেল আমদানিতে ছাড় নয়, ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ


রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখলে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, রুশ তেল আমদানির কারণে ইতোমধ্যেই ভারতীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর মধ্যে শাস্তিমূলক শুল্ক ২৫ শতাংশ। ব্রাজিল ছাড়া আর কোনো দেশের ওপর এত উচ্চ হারে শুল্ক কার্যকর হয়নি।

কেভিন হাসেট জানান, রাশিয়ার তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। তিনি বলেন, “ভারত যদি তাদের অবস্থান না বদলায়, ট্রাম্প প্রশাসনও কোনো ছাড় দেবে না।” এ পদক্ষেপের মাধ্যমে একদিকে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি এবং অন্যদিকে ভারতের বাজারে মার্কিন পণ্যের প্রবেশাধিকারের সুযোগ তৈরির কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানান, ভারতের সঙ্গে দীর্ঘসূত্রিতার কারণে আলোচনার গতি ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম গত মে বা জুনেই চুক্তি হবে, কিন্তু ভারত বারবার বিলম্ব করছে।”

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষক ও দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারত সরকারের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক আরোপের ফলে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - জাতীয়

বিধি মেনে নির্দেশনা দেবো, বেআইনি নয়: সিইসি

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল

আনুপাতিক ভোটপদ্ধতি ‘মুনাফেকি’ দাবি রিজভীর

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বিদেশি পণ্য জব্দ

ভারতে দাড়ি ও টুপি পরিধান করলেই ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হচ্ছে

ট্রাম্প প্রশাসন ৪ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য স্থগিত রাখবে সুপ্রিম কোর্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা

ইসরায়েলি হামলায় ইরানের ১২ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত