সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

চীনের ক্ষতি নয়, সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের ক্ষতি নয়, বরং সহযোগিতা করতে চায়। শুক্রবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির কয়েক দিন পরই রবিবার তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এ মন্তব্য করেন।

ট্রাম্প লিখেছেন, “চীন নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।” তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণকে ‘একটি সাময়িক ভুল’ বলে উল্লেখ করেন এবং জানান, “আমরা চীনের সঙ্গে কাজ করতে চাই, তাদের ক্ষতি করতে নয়।”

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘোষণা এবং বৈঠক বাতিলের ইঙ্গিতে ওয়াল স্ট্রিটে পতন ঘটে। চীনও যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ‘দ্বৈত নীতির উদাহরণ’ বলে অভিযোগ করে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বার্তা দুই দেশের বাণিজ্যযুদ্ধের উত্তাপ কিছুটা কমাতে পারে, তবে সম্পর্কের টানাপোড়েন এখনো বিদ্যমান।

সর্বশেষ - জাতীয়

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

আনুপাতিক ভোটপদ্ধতি ‘মুনাফেকি’ দাবি রিজভীর

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র দেশজুড়ে বিক্ষোভ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা