সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

এক মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রাণ হারিয়েছেন। সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে যে, এই ঘটনায় পাইলটসহ মোট ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

সর্বশেষ - জাতীয়