বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত : রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রিজভী বলেন, অসংখ্য নির্যাতনের মাঝেও যার দৃঢ় অবস্থানকে দমানো যায়নি, সেই নাম খালেদা জিয়া। তাকে নির্যাতনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে।

 

 

তিনি উল্লেখ করেন, দেশের মানুষ আজ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসতে পারেন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

 

 

রিজভী আরও বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

 

 

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

শিক্ষা ভবনের উদ্দেশে লং মার্চে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার আশঙ্কায় শতাধিক চরবাসী

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘ফ্যাসিবাদী বিজেপি’-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক