বুধবার , ১৮ জুন ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ণ

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম ইরানে বৈধভাবে অবস্থানরত এবং দেশ ছাড়তে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কাছে তাদের পাসপোর্টের কপি চেয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ওয়ালিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, “ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা, তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি oalid.islam@mofa.gov.bd ই-মেইলে পাঠান দয়া করে। কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO’র চিঠি আছে তারা দয়া করে oalidjob@gmail.com-এ এগুলো প্রেরণ করুন। কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়ব, ইনশাআল্লাহ।”

এই পদক্ষেপ চলমান উত্তেজনার মধ্যে ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দূতাবাসের প্রচেষ্টার অংশ।

সর্বশেষ - শিক্ষা

ফরচুন মলের শম্পা জুয়েলার্সে চুরি: ৪ জন গ্রেফতার, উদ্ধার ১৯০ ভরি স্বর্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইভিএম থাকছে না, নতুন ভোটকেন্দ্র নীতিমালা জারি

অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, বিএনপি ও সরকারে অস্বস্তি

পদ্মার ইলিশের হাট,আছে দেশি বিভিন্ন তাজা মাছও

ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ জন বহিষ্কার

জুলাইয়ের ১৯ দিনে ১৫২ কোটি ডলার ছাড়ালো প্রবাসী আয়

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনকে স্বীকৃতি মানে হামাসকে পুরস্কার: ট্রাম্প

খুলনায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু

ঢামেক থেকে শিশু কিনে পালানোর সময় ২ নারী আটক