শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

খুলনায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

খুলনা নগরীর বয়রা পূজাখোলা মোড়ে ‘দেশি মদপানে’ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া, আরেকজন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিরা সবাই একই সাথে বয়রার একটি দোকানে বসে মদপান করেছিলেন। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হাই জানান, নিহতদের লাশ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। তিনি আরও জানান, খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

তীব্র তাপে আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল

ইরান-ইসরায়েল সংঘাতে আফগান শরণার্থীদের ভয়াবহ সংকট

অভিযুক্তদের বিরুদ্ধে দলের পদক্ষেপগুলো প্রচারে পক্ষপাতের অভিযোগ রিজভীর

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ, ভালুকায় আটক বিউটি পারলারের মালিক

‘আমি পেশাদার চোর না’, চিরকুট লিখে চুরি করা সিলিন্ডার ফেরত