বুধবার , ২৫ জুন ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

বিএনপি শর্তসাপেক্ষে সংবিধানে এমন বিধান যুক্ত করতে রাজি হয়েছে যে, কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস করে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। একজন ব্যক্তি একসময় স্বৈরাচারী হয়েছিলেন বলে আজীবনের জন্য নির্বাহী ক্ষমতা খর্ব করার মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।

সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে যে, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। তাদের মতে, এর মধ্যেই সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এ ক্ষেত্রে সংবিধানে নতুন করে কোনো আলাদা সংস্থা গঠনের প্রয়োজন নেই।

এছাড়াও, বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত ‘বিসমিল্লাহ’ এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল রাখতে চায়। একই সাথে, বিএনপি ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে।

সর্বশেষ - শিক্ষা

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে আসছেন কর্মচারীরা, চলছে বিক্ষোভ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচিত মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল আগামীকাল