বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

পিআর পদ্ধতির তীব্র সমালোচনায় রিজভী: “রাজনীতিতে এতিমরা এটা চায়”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

ঢাকা, ১০ জুলাই ২০২৫: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনী ব্যবস্থায় ‘পিআর পদ্ধতি’ (প্রportional Representation) নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, যারা রাজনীতিতে “একেবারে এতিম”, তারাই এই পদ্ধতি গ্রহণ করতে চাইছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রে জনগণ নিজেদের এলাকার প্রতিনিধি নির্বাচন করে তাদের কাজ দেখে ভোট দিয়ে, কিন্তু পিআর পদ্ধতি হলে দলই প্রতিনিধি ঠিক করে দেবে, যা “কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়”। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, “এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে।”

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে কথা বলতে গিয়ে রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “শেখ হাসিনা এক তরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।” তিনি প্রশ্ন তোলেন, “বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।”

বিএনপির অতীত শাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, “বিএনপি তিন-চার বার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায়বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই, যখনি কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করেছে তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী হিসেবে তার প্রতিবাদে রাজপথে থেকেছে।” তার এই বক্তব্যে নির্বাচন পদ্ধতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অনড় অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হলো।

সর্বশেষ - জাতীয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পর্বত আরোহণের সময় উদ্ধার হলো ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন

জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে উৎসবমুখর নির্বাচন: প্রধান উপদেষ্টা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ইউনূস