রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জুলাই গণ-অভ্যুত্থানের ৮ শহীদের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ হিসেবে স্বীকৃত আটজনের নাম সরকারিভাবে গেজেট থেকে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে রবিবার (৩ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনে শহীদ তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে শুধু উল্লেখ রয়েছে, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫” এবং সরকার পরিচালনার রুলস অব বিজনেস অনুযায়ী তাদের নাম গেজেট থেকে প্রত্যাহার করা হয়েছে।

যেসব শহীদের গেজেট বাতিল করা হয়েছে, তারা হলেন:

  • মো. খলিলুর রহমান তালুকদার (টাঙ্গাইল, গেজেট নং ২২৯)
  • মুসলেহ উদ্দিন (রামপুরা, ঢাকা, গেজেট নং ২২৪)
  • জিন্নাহ মিয়া (নরসিংদী, গেজেট নং ৩৭৫)
  • শাহ জামান (দৌলতখান, ঢাকা, গেজেট নং ৬১১)
  • মো. রনি (সাভার, গেজেট নং ৭৬৬)
  • তাওহিদুল আলম জিসান (নারায়ণগঞ্জ, গেজেট নং ৮১৮)
  • বশির সরদার (পটুয়াখালী, গেজেট নং ৮২৩)
  • বাধন (শরীয়তপুর, গেজেট নং ৮৩৬)

এর আগে সরকার দুই দফায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করে, যেখানে মোট ৮৪৪ জন শহীদের নাম অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকের নামের পাশে গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ সংযুক্ত ছিল।

গেজেট বাতিলের সিদ্ধান্তে শহীদ পরিবার ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

সর্বশেষ - জাতীয়

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: সরকারের ব্যর্থতার অভিযোগ

রুশ তেলে শুল্কের গ্যাঁড়াকলে ভারত, চীনের দিকেও নজর ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন ৪ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য স্থগিত রাখবে সুপ্রিম কোর্ট

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য

১২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম