জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, পিস্তল বা শটগানের খোঁজ দিলে ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য দেড় লাখ, এলএমজির জন্য পাঁচ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে যত বেশি সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের তথ্য জানাতে সাংবাদিকদের আহ্বান জানান।
তিনি আরও বলেন, গাজীপুরের এসপিকে সড়ক বন্ধ করে ভোগান্তি সৃষ্টির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া ভারতে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা ও হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে নির্বাচন



















