রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রক্রিয়া নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’ সংক্রান্ত প্রচারণা সম্পূর্ণ ভ্রান্ত ও বিভ্রান্তিকর। কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, রিটার্নের সব ঘর শূন্য দেখিয়ে তা দাখিল করা সম্ভব—যা বাস্তবে আইনবিরুদ্ধ। এমন ধারণায় বিভ্রান্ত হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য তথ্য দাখিল করছেন বলে এনবিআরের নজরে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। কোনো একটি বা সব তথ্য শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা ফৌজদারি অপরাধ। আইনটির ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এনবিআর মনে করিয়ে দিয়েছে, করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য প্রদর্শন করা নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অবদান রাখতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে দেশবাসী: তারেক রহমান

কিরগিজস্তান থেকে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরলেন

ওসমান হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ মৃত, ২৫ শিশু নিখোঁজ

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

জুলাই চেতনা বাস্তবায়নে ফ্যাসিবাদ নির্মূলের আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিককে হল প্রভোস্টের জেরা, শিক্ষার্থীদের বললেন ‘বেইমান’

৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়