সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

চলতি সপ্তাহেই প্রকাশ হবে নির্বাচনী রোডম্যাপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে এবং চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য দেন।

আখতার আহমেদ জানান, সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের বিপরীতে শুনানি শুরু হবে ২৪ আগস্ট থেকে, যা চলবে চার দিন। ভোটকেন্দ্র নতুন করে বাড়ানো হচ্ছে না, তবে প্রতিটি কেন্দ্রে তিন হাজার ভোটার থাকবে। এছাড়া একটি বুথে ৫০০ এর পরিবর্তে ৬০০ ভোটার রাখা হবে।

তিনি আরও বলেন, ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্তের জন্য মাঠপর্যায় পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

সর্বশেষ - জাতীয়