রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টি-টোয়েন্টিতে সাকিবকে ছুঁলেন মুস্তাফিজ!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের জন্ম দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসানের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান তিনি। এর মধ্য দিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪৯, সমান হলো সাকিবের সঙ্গে। তবে মুস্তাফিজ খেলেছেন ১১৭ ম্যাচ, আর সাকিবকে লেগেছে ১২৯টি।

এছাড়া এশিয়া কাপে এবার ৭ উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার তিনে। তার সামনে কেবল কুলদীপ যাদব (৮) ও জুনাইদ সিদ্দিকি (৯)। তবে জুনাইদের দল ছিটকে পড়ায় এখন মূল প্রতিযোগিতা মুস্তাফিজ-কুলদীপের।

সর্বশেষ - শিক্ষা