মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময়সীমা নির্ধারণ করেছেন, জাতীয় নির্বাচন সেই সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতা বা কার্যপদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই তারা নানা রাজনৈতিক সুরে বক্তব্য দিচ্ছে। তবে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান একেবারেই অটল।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে যে সব সুপারিশ এসেছে, তার ভিত্তিতে আগামী দু’এক মাসের মধ্যেই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

সর্বশেষ - জাতীয়