সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এখন আরেকটি গুরুত্বপূর্ণ রূপান্তরের পথে। তিনি জানান, “এক বছর আগে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছিল। এরপর থেকে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়েছি। তাই জাতীয় নির্বাচন আয়োজনের মতো প্রস্তুত অবস্থায় এখন দেশ রয়েছে।”

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শেষে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের জায়গায় দায়িত্ব নেবে।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “এটি মিয়ানমারের তৈরি সংকট, সমাধানও তাদের হাতেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।”

প্রফেসর ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর মতো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যাবে।

সর্বশেষ - শিক্ষা

মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ‘উষ্ণ ও গঠনমূলক’ ফোনালাপ

নভেম্বরে গণভোট না হলে জনগণ তা মেনে নেবে না: মামুনুল হক

১১ ইউনিটের চেষ্টায় পুরান ঢাকার প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ব্রাদার্সের কাছে আবাহনীর হার, রহমতগঞ্জের জয়

সচিবালয় রণক্ষেত্র, উত্তাল দেশ, মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টারা

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে তামাকপণ্য

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা