রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও

পর্যটন খাতে মন্দা, বিদেশি আয় কমেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

দেশে পর্যটন খাতে চলছে মন্দা। বিদেশি পর্যটকদের সংখ্যা ও খরচ কমে যাওয়ায় এই খাত থেকে আয় এক বছরে কমেছে প্রায় ১৫৯ কোটি টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ডলারে।

প্রতি ডলার ১২২ টাকা ধরলে এ আয় হ্রাসের পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার বা ১৫৯ কোটি টাকা।

পর্যটন খাত এখন মূলত দেশি পর্যটকনির্ভর হয়ে পড়েছে, যার বড় অংশই প্রবাসী বাংলাদেশি (এনআরবি)। বিদেশি পর্যটক কমে যাওয়ায় আন্তর্জাতিক মানের পর্যটন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এডিবি আরও জানায়, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অবস্থান শীর্ষে, যেখানে ২০২৪ সালে পর্যটন খাতে আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫০২ কোটি ডলার। মালদ্বীপ ও শ্রীলঙ্কাতেও আয় বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যটন খাতকে টিকিয়ে রাখতে এখনই বিদেশি পর্যটকদের আকর্ষণে নতুন উদ্যোগ দরকার।

সর্বশেষ - জাতীয়