রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ

প্রবীণ বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দীন উমর আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত জুলাইয়ে শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরার এক সপ্তাহ পর ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

১৯৩১ সালে ভারতের বর্ধমানে জন্ম নেওয়া বদরুদ্দীন উমর দর্শনে স্নাতকোত্তর করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

ষাটের দশকে শিক্ষকতা ছেড়ে স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন, গবেষণা ও লেখালেখিতে সম্পূর্ণ মনোনিবেশ করেন। ‘সাম্প্রদায়িকতা’, ‘সংস্কৃতির সংকট’, ও ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’—তাঁর লেখা এ তিনটি বই আজও জাতীয় রাজনৈতিক চেতনায় দিকনির্দেশক।

২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগপর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - জাতীয়

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক

নরসিংদীতে ব্যাটারি থেকে সিসা কারখানায় আগুন, সাত শ্রমিক দগ্ধ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগ ফেরানোর চেষ্টা চলছে

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা