শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ফিলিস্তিনে বসতি সম্প্রসারণ হৃদয়বিদারক: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

ইসরায়েলের পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলবে।
তিনি বলেন, “নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের ওপর যে জাতিগত নিধন চলছে, তা গণহত্যার শামিল।”
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা