শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

সংঘর্ষে নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর নাকের হাড় ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। এজন্য তাঁর চিকিৎসায় বিশেষায়িত ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় ও নাকে আঘাতজনিত জটিলতা দেখা দিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শুক্রবার রাতে অবস্থা আশঙ্কাজনক ছিল। বর্তমানে তিনি স্থিতিশীল হলেও আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। মস্তিষ্কে যে সামান্য রক্তক্ষরণ আছে, তা ওষুধে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুল হকের সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। তাঁর চিকিৎসা কাজে যুক্ত আছেন ঢামেকের পরিচালকসহ অ্যানেস্থিশিয়া, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন নুরুল হক নুর।

সর্বশেষ - জাতীয়

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দলের প্রধানের রাখা উচিত: সালাহউদ্দিন

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

অভিযুক্তের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন হাদির কবর দেখতে মানুষের ভিড়

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

সকল মামলায় খালাস পেলেন তারেক রহমান

রুশ বিমান বিধ্বস্ত: অর্ধশত প্রাণহানি

সেনা অভ্যুত্থানের পর মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি