মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আশঙ্কাজনক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তাদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, তিনজনের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে, তাদের অবস্থা সংকটজনক। তবে একজন এখন আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চারজন কর্মী দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

সর্বশেষ - শিক্ষা