শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫, ৪১ পরীক্ষার্থীর সবাই পাস

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচ থেকে অংশ নেওয়া ৪১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ক্যাডেট কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের দেশপ্রেমিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি এবারও ফলাফলে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ক্যাডেটদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নিয়মিত দিকনির্দেশনা, কলেজ কর্তৃপক্ষের তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই সাফল্য। সর্বোপরি মহান আল্লাহর রহমতে এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি এ কৃতিত্বের জন্য ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান অক্ষুণ্ন রেখে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা