বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ট্রাম্পের সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।

সূত্র : বাসস

সর্বশেষ - শিক্ষা

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

সাজেক থেকে পর্যটকদের ফেরার পথে গোলাগুলি, নিরাপত্তায় খাগড়াছড়ির পথে ৩ হাজার পর্যটক

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

শ্রম ইস্যুতে ইউনূসের সঙ্গে জাপানি সংসদীয় দলের আলোচনা

জ্ঞানেশ কুমারকে রক্ষায় নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সরকার: অভিজিৎ দিপকে