রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মামলা টিভিকের নেতাদের বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ নারী ও ৬ শিশু রয়েছেন, আহত হয়েছেন প্রায় ১০০ জন।

এ ঘটনায় ভারতীয় পুলিশ বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিক)-এর সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে মামলা করেছে।

টিভিকের প্রধান থালাপতি বিজয় মৃতদের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি সহায়তা দেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকেও মৃতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়