রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তরুণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে মনোনয়নপ্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি পরিবর্তন, সাম্য ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাসী দল। তিনি বলেন, “এখন তরুণদের সময়—তাদের তারুণ্য, চিন্তা ও উদ্যম দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”

রবিবার বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা ও ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, তরুণরাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। তরুণরাই এই পরিবর্তনের চালিকাশক্তি।

তিনি আরও বলেন, “মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে। বর্তমান প্রজন্মের প্রশ্ন ও ভাবনার মধ্য দিয়েই তৈরি হবে নতুন নেতৃত্ব।”

লুনা প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে থাকবে কর্মসংস্থান, বেকার ভাতা, সুশাসন, দুর্নীতি দমন, ন্যায়বিচার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, এবং নারীদের সুরক্ষা।

সভায় অংশ নেওয়া তরুণরা ন্যায়ভিত্তিক ও সুযোগসমৃদ্ধ বাংলাদেশ গঠনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রাজন খান, উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - জাতীয়

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

১৮ বছর হলেই ভোটার হওয়া যাবে: নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি

সৌর ব্যতিচারে আট দিন সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

দুর্গোৎসবে হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা