মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভোটের কথা
  2. ভিডিও

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা চাওয়া হয়েছে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা ইতোমধ্যে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, অক্টোবরের মধ্যেই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে এ তালিকা তৈরি করে ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে ইসি।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ হাজার কেন্দ্রে প্রায় ৯ লাখ কর্মকর্তা ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছিলেন। এবার ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রিসাইডিং অফিসার হিসেবে প্রথম শ্রেণির কর্মকর্তা ও কলেজ-মাদরাসার শিক্ষকরা, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও স্কুলশিক্ষকরা, আর পোলিং অফিসার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী দায়িত্ব পাবেন।

নারী ভোটকেন্দ্রের জন্য নারী শিক্ষক ও কর্মকর্তাদের বিশেষ প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও শারীরিক সক্ষমতা’ বিবেচনায় এনে কর্মকর্তাদের নির্বাচন করার নির্দেশ দিয়েছে ইসি।

এবার ভোট গ্রহণের পাশাপাশি রিটার্নিং অফিসারের কার্যালয়, তথ্য সংগ্রহ কেন্দ্র ও মাঠপর্যবেক্ষণ দলের জন্য আলাদা প্যানেল তৈরির কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ - জাতীয়

বাহুবলে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

“সময়মতো নির্বাচন না হলে বিপদে পড়বে দেশ”—বিএনপি নেতা দুদু

কাশ্মীর নিয়ে আপস নয়, ফের কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধানের

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

এবার জামায়াতের সঙ্গে জোটে সম্মতি দিয়ে নাহিদকে ১৭০ নেতার চিঠি

রাজশাহীতে ওয়াসার পাইপ ফেটে বছরে অপচয় লাখ লিটার পানি

বাটলারের ঘোষিত দলে ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার, বাদ সাবিনা-সানজিদা

সেপটিক ট্যাঙ্কে মর্মান্তিক দুর্ঘটনা: ৪ তরুণের মৃত্যু

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা