মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

শান্তি আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ

পশ্চিমা উদ্যোগে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার আলোচনা চললেও, গাজায় বোমা বর্ষণ বন্ধ হয়নি। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গতকাল আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য গার্ডিয়ান, এএফপি।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে কায়রোর শার্ম এল-শেইখে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “গাজায় যুদ্ধবিরতি নিয়ে দরকষাকষি চলছে, এটি শেষ হতে আরও কয়েক দিন লাগতে পারে।”

বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক লক্ষ্য হচ্ছে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিশ্চিত করা, তবে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজায় অস্থায়ী প্রশাসন গঠন আরও জটিল প্রক্রিয়া।

এদিকে, গাজা সিটি ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বিমান হামলায় প্রাণহানি ঘটে ৬৩ জনের
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কায়রোর বৈঠক ব্যর্থ হলে পূর্ণমাত্রার অভিযান শুরু হবে।”

অন্যদিকে, সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল
আই ২৪ নিউজ জানিয়েছে, আটক অভিযাত্রীদের একটি বিশেষ বিমানে পাঠানো হচ্ছে। গ্রেটা জানিয়েছেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে এবং পর্যাপ্ত খাবার-পানি দেওয়া হচ্ছে না।

সর্বশেষ - জাতীয়

অসন্তোষজনক জবাবে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

টি-টোয়েন্টিতে সাকিবকে ছুঁলেন মুস্তাফিজ!

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াচ্ছে সরকার

গাজায় গণহত্যা বন্ধে আহ্বান শেহবাজ শরিফের

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মানবতাবিরোধী অপরাধ মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন