সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

মানবতাবিরোধী অপরাধ মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন–এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দশম দিন আজ সোমবার (১ সেপ্টেম্বর)।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এদিনের কার্যক্রম শুরু হয়। সকালে আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

মামলাটিতে এখন পর্যন্ত ২৯ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা ছিলেন। প্রত্যেকেই জুলাই-আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বর্ণনা দেন এবং হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দাবি করেন।

এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশন পক্ষ তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে

সর্বশেষ - শিক্ষা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ইরানে মোসাদের গুপ্তচরের ফাঁসি কার্যকর

গহনা আমদানিতে কড়াকড়ি: দেশীয় সোনার বাজারে অস্থিরতার পূর্বাভাস

দিল্লিতে মোদী ও সেনাপ্রধানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া: রুমিন ফারহানা

ঈদ স্পেশাল সার্ভিস: আজ থেকে বিআরটিসি’র বিশেষ বাস সেবা শুরু

এসএসসি ও সমমানের ফলাফলে অকৃতকার্য ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: ছাত্ররা এগিয়ে

ফখরুল: গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হলো মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা