শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সর্বশেষ - জাতীয়

আগামীর সংসদ মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

চক্রান্ত-অস্থিরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

প্রথমবারের মতো দেশে পটেটো ফেস্টিভ্যাল আলু খাতে সংকট উত্তরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্য

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল

তারেক রহমানের প্রত্যাবর্তন: নেতাকর্মীদের জন্য ট্রেন রিজার্ভ চায় বিএনপি

বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত: বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ