শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না, বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে।

 

 

‎শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করতেন না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, তাদের নেত্রীসহ দলবলে ভারতে পালিয়ে যাওয়ার পরও কোন কারণে তারা সে দল করবেন। দেশের মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হবে। এ দেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে।

 

 

তিনি আরও বলেন, যারা অন্য কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে বলে এটা কখনও আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের সবার সমমর্যাদায় বিশ্বাস করি। এ দেশে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এ দেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে।

সর্বশেষ - জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি

চীনের জে-২০ যুদ্ধবিমান: রাডার ভেদে শত্রুপক্ষকে ঘায়েল করার সক্ষমতা

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

তিন মন্ত্রণালয়ের তিন সচিবের পদান্তর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নারায়ণগ‌ঞ্জে‌র দেওভোগে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্র সীমান্ত হত‌্যা মামলায় তিনজ‌নের ফাঁ‌সি