শনিবার , ৫ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকার চাহিদা অনুযায়ী ধান-চাল সংগ্রহ সম্পন্ন করেছে এবং আগামী মাস থেকে দেশজুড়ে ওএমএস (খোলা বাজারে বিক্রয়) ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এরপরই চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানান, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৫৩ লাখ পরিবার উপকৃত হবে এবং এর সুফল দ্রুতই মিলবে। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ খুলনা বিভাগের দশ জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়