মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ণ

জেন-জি প্রজন্মের বিক্ষোভ ও বাড়তে থাকা জনঅসন্তোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। রবিবার দেশ ত্যাগ করলেও সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। বিরোধীদলীয় নেতাদের দাবি, সেনাবাহিনীর কিছু অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রাজোয়েলিনা দেশ ছাড়তে বাধ্য হন।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্সির কর্মীরা নিশ্চিত করেছে যে তিনি দেশ ত্যাগ করেছেন।” তবে তার বর্তমান অবস্থান এখনো অজানা।

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু তার আগেই দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রেসিডেন্ট কার্যালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সর্বশেষ - জাতীয়

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল

নির্বাচনপূর্ব জোট শক্তিশালী করতে তৎপর বিএনপি

ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল ইউকে; বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে শুভসূচনা বাংলাদেশের

জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কার সরকার পতন