মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইউক্রেনের ৭৮% রাশিয়ার নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে তার ধারণা। তাই যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “উভয় পক্ষেরই এখন যুদ্ধ বন্ধ করা উচিত। সবাইকে ঘরে ফিরতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে কোনো সমাধান বের করা কঠিন হয়ে পড়বে।”

ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “এখনকার অবস্থা যেভাবে আছে, সেভাবেই রাখা হোক। আমার বিশ্বাস, রাশিয়া ইতোমধ্যে প্রায় ৭৮ শতাংশ এলাকা দখল করেছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে।”

তবে ইউক্রেনের সরকার জানিয়েছে, তারা রাশিয়ার দখল থেকে পুরো ভূখণ্ড পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ট্রাম্পও গত মাসে মন্তব্য করেছিলেন, ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করে ক্রিমিয়া উপদ্বীপসহ দখলকৃত অঞ্চল পুনর্দখল করতে সক্ষম।

আসন্ন সময়ে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

কণার সংসার ভাঙার ঘোষণা, স্বামীর পোস্ট নিয়ে বিভ্রান্তি

শান্তি আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

নির্বাচনের তারিখ ঘোষণা করলেই সংকট কাটবে, দাবি বিএনপির

“সময়মতো নির্বাচন না হলে বিপদে পড়বে দেশ”—বিএনপি নেতা দুদু

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা

ট্রাম্পের সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ