রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে এবি পার্টি। এর আগে যোগ দেয় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দল তিনটি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি।

 

 

এনসিপির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও সংবাদ সম্মেলনে ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জাতীয়

সাভারে ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষে উত্তেজনা

যুদ্ধবিরতির পরই আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

নির্ধারিত সময়ে নির্বাচন হবে : মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

সার্ভার জটিলতা, কমলাপুরে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নেইমারের অটোগ্রাফ করা বল চুরি: ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড