শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর থেকে একযোগে ১ হাজার ৩৫০ জন কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে শুরু হওয়া এই বিশাল ছাঁটাই প্রক্রিয়ায় সিভিল সার্ভিসফরেন সার্ভিস – উভয় ধরনের কর্মকর্তারাই অন্তর্ভুক্ত রয়েছেন। রয়টার্সের বরাতে এই খবর জানা গেছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১,৩৫০ জনকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে ১,১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার রয়েছেন। এর পাশাপাশি, প্রায় ১,৬০০ জন কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনার অনুমোদন দেন। দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন ও কূটনৈতিক অগ্রাধিকারের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপের ফলে সরকারের কত অর্থ সাশ্রয় হবে, সে সম্পর্কে প্রশাসন কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

পররাষ্ট্র দপ্তরের দাবি, যেসব কর্মকর্তা দপ্তরের বর্তমান কূটনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণ নন, মূলত তাদেরই ছাঁটাই করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যাতে কর্মীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ফরেন সার্ভিস কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা দীর্ঘ বছর ধরে আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

চলতি হজ মৌসুমে ৪৫ বাংলাদেশি হাজির ইন্তেকাল

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে চরম হুমকি

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাদের পুশব্যাক না করার প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

অক্টোবরে সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা