বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২২, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (গতকাল) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০)। তাঁদের মেয়ে তানিশা আক্তারের (১৬) অবস্থাও আশঙ্কাজনক।

পরিবারটি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টারবাড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে জানান, বিস্ফোরণে লাল চানের শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রী নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং মেয়ে তানিশা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসাধীন অবস্থায় লাল চান ও নাসিমা বেগমের মৃত্যু হয়। তাঁদের মেয়ে তানিশা আক্তার গুরুতর দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - শিক্ষা

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

দাম বাড়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের বিক্রি নেই

সরকার মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কথা বলেনি: নিরাপত্তা উপদেষ্টা

ওসমান হাদি লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: ৩০ দোকান ভস্মীভূত

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষ বিদায়ে অংশ নিলেন সাজ্জাদুল আনাম সাজ্জাদ