বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১২, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে হামজা-ফারহানের গোলে সবাই মুগ্ধ। দুর্দান্ত খেলেছেন ডিফেন্ডার সাদ উদ্দিনও। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সব ইতিবাচক খবরের মাঝেই এলো বড় দুঃসংবাদ– চোটে পড়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন।

 

 

গতকাল (বুধবার) ম্যাচের ৮১ মিনিটের সময় সাদ ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। ব্যথা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে বাইরে আনা হয়েছিল। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় পাওয়া গেছে। এজন্য সার্জারি লাগবে কি না সেটা এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট, তবে চলতি সাফে তার পক্ষে আর খেলা সম্ভব নয় বলে দলীয় সূত্রে জানা গেছে।সাদ আসিয়ান কাপেও ভালো পারফর্ম করেছিলেন। সাফের দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। যথেষ্ট ভালো রক্ষণ সামলেছেন। ফর্মে থাকা এই তারকা ফুটবলারের ইনজুরি কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গতকাল ম্যাচের পর তিনি সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে বলছিলেন, সাদের বিষয়টি গুরুতর, তাকে আর হয়তো এই টুর্নামেন্টে পাওয়া যাবে না।

 

 

আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ দল অনুশীলন করছে। গতকাল যারা ম্যাচ খেলেননি, তারা এই অনুশীলনে নেমেছেন। তপু ও বিশ্বনাথ ঘোষ ইনজুরির জন্য অনুশীলন করতে পারেননি কিছু দিন। তারাও আজ সকালে অনেকটাই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। আর গতকাল ম্যাচ খেলা ফুটবলাররা আজ রিকভারি সেশনে থাকবেন হোটেলে।বুধবার রাতে খেলার পর আজ সকালেই অনুশীলন, এর মাধ্যমে সাফ ও বাফুফের সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। ঘরের মাঠে আট বছর পর সাফ। দুর্দান্ত ফুটবল খেলছেন হামজা চৌধুরীরা। ফুটবলপ্রেমীদের যখন সকল মনোযোগ দল নিয়ে তখন দায়িত্বপ্রাপ্ত দলনেতা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েকদিন অনুশীলন ও স্টেডিয়ামে দেখা যায়নি।

সর্বশেষ - শিক্ষা

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মচারী চাকরি ফিরে পাচ্ছেন

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ ও ঐতিহাসিক স্থান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যে ৬ জুন হতে পারে ঈদুল আজহা

ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পুরোদমে চলছে উৎপাদন

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

বাটলারের ঘোষিত দলে ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার, বাদ সাবিনা-সানজিদা