সোমবার , ১০ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এবার শূন্য পাসের প্রতিষ্ঠান ৩১২, বেড়েছে ১৭৮টি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের সব শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ শূন্য পাসের প্রতিষ্ঠান ৩১২টি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

২০২৫ সালে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।

সর্বশেষ - জাতীয়

রামুতে স্বামী হত্যা: ‘টিকটকার’ স্ত্রী আঁখি গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবার ভেটো দিল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

উন্নয়ন হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল

ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে: গোলাম মসিহ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

‘সিরিজ হার জীবনের অংশ’ – মন্তব্য লিটনের

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার