শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

নিয়োগকালীন কর্মএলাকা বহাল রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কাজীদের মানববন্ধন

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৭, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ

নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন কর্মএলাকা বহাল রাখার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কাজীরা। শনিবার (৭ নভেম্বর) জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কাজীদের বিভিন্ন দাবি ও অধিকার রক্ষার বিষয়টি তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কাজীদের নিয়োগের সময় নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা তাদের পেশাগত ও আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগের সময় কর্মএলাকা উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিভিন্নভাবে এলাকা বিভক্ত করার ফলে অনেক কাজী আর্থিক সংকট ও পেশাগত অনিশ্চয়তার মুখে পড়ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজীদের কর্মক্ষেত্র সংকুচিত করে দেওয়া এবং নিয়োগকালীন এলাকা পরিবর্তনের কারণে অনেক নিকাহ রেজিস্ট্রার জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে একই ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান কাজীদের কর্মসংস্থান ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কাজী সমিতির সভাপতি কাজী উত্তর এ এস এম কালাম বিরিশীরা বলেন, কাজীরা কারও দয়া বা অনুগ্রহ চান না; তারা নিজেদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্র ও জীবিকার নিরাপত্তা চান। নিয়োগের সময় কাজীদের যে এলাকা নির্ধারণ করা হয়েছে, তা বহাল রাখার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, একজন কাজীর কর্মক্ষেত্র কেড়ে নেওয়া মানে একটি পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। কাজীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, কাজীদের কর্মএলাকা বিভক্ত করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বর্তমান কাজীদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা নিয়োগকালীন কর্মএলাকা বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা এবং বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিধিবিধান সংস্কারের দাবিও জানান।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কাজীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত বিধান পর্যালোচনা করে কাজীদের স্বার্থ ও ন্যায়সংগত অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচিতে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাজী সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংগঠনিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

নারায়ণগ‌ঞ্জে‌র দেওভোগে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্র সীমান্ত হত‌্যা মামলায় তিনজ‌নের ফাঁ‌সি

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইলসাম

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার নতুন সেনা পাঠানোর পরিকল্পনা

নবীনগরে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধ

দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে লন্ডন বৈঠকের পর: রিজভী

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাভার-গাজীপুরে বন্ধ ৮০ কারখানা