সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৯, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।

 

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘসোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী।

 

 

এছাড়া নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে।

 

 

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

 

 

এর আগে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করেন উপস্থিত লোকজন।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি গণেশ চদ্র রায় সাহস বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের এ ধরণের কর্মকাণ্ডে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছেন তারা। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

 

 

আটক ব্যক্তিদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেটে।

সর্বশেষ - শিক্ষা

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে রাশিয়ার হুঁশিয়ারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

তারেক রহমান যেদিন পা দেবেন, সেদিন যেন দেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, বোতল ঘিরে আলোচনা

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

পুলিশের ধাওয়া খেয়ে ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

‘যখন আমরা গাড়ির পেছনে দৌড়াচ্ছি, শিবির তখন দেশের পেছনে দৌড়াচ্ছে’ বাজেট নিয়ে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে কার্পণ্য হবে না – অর্থ উপদেষ্টা