ঢাকার আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নাচের দৃশ্যের পাশাপাশি পাশের একটি টেবিলে মদের বোতলসদৃশ বস্তু দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে ওই বস্তুতে কী ধরনের তরল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগেরও কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে আশুলিয়ার ১১০ নম্বর শ্রীখণ্ডিয়া সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারকে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে শিক্ষকের এক নিকটাত্মীয়ের দাবি, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রায় সাত থেকে আট মাস আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এটি ধারণ করা হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে ভিডিওটি সম্প্রতি সামাজিক


















