মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১০, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

 

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য পুলিশি টহল, তল্লাশি কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।আইজিপি পেশাদারিত্বের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের সময় কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।

 

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

সর্বশেষ - শিক্ষা

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সহায়তা ঘোষণা

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দুর্গাপূজায় অংশ নেওয়ার আহ্বান রিজভীর

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল কারণ

পর্বত আরোহণের সময় উদ্ধার হলো ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন

একনেকে ১৩ প্রকল্পে ৮ হাজার কোটি টাকার অনুমোদন

টকশোতে ‘কটূক্তিমূলক’ বক্তব্য প্রচারে ইসির ‘না