মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১০, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয়টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয় বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়।
গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিবলু আহমেদ জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াডাঙ্গা/বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। একই সময়ে শহরের বিসিক ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, যেকোনো অনাকাঙিক্ষত বিশৃঙ্খলা মোকাবিলায় জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: দুদু

বিতর্কিত ভিডিও ফাঁসে মুকুট হারালেন থাই সুন্দরী

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

নির্বাচনের তারিখ ঘোষণা করলেই সংকট কাটবে, দাবি বিএনপির

তাপমাত্রা বাড়তে পারে, কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা

ইসরায়েল-ইরান যুদ্ধ পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ

দোহায় প্রবাসীদের সতর্ক থাকতে বলল বাংলাদেশ দূতাবাস

লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী