বুধবার , ২৮ মে ২০২৫ | ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২০ ডলার: নতুন রেকর্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এখন ২,৮২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। গত বছর এই পরিমাণ ছিল ২,৫৯১ ডলার।

আজ মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব প্রকাশ করেছে, যেখানে এই তথ্য উঠে এসেছে।

বৃদ্ধির কারণ ও টাকার অঙ্কে মাথাপিছু আয়:

গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় ৮২ ডলার বেড়েছে। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার, এরপর ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে এবং গত অর্থবছরে আরও কমে ২,৭৩৮ ডলার হয়েছিল।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের এই পার্থক্য দেখা যায়। চলতি অর্থবছরের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০.২৯ টাকা, যা গতবার ছিল ১১১.৬ টাকা।

চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা, যা গত অর্থবছরে ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

উল্লেখ্য, মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। এটি দেশের মোট জাতীয় আয়কে (অভ্যন্তরীণ আয় ও প্রবাসী আয়সহ) মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে হিসাব করা হয়।

সর্বশেষ - শিক্ষা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

টানা ১২ দিনের শারদীয় ছুটি শেষে আজ খুলছে স্কুল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, আর্থিক ঝুঁকি ও ইমেজ সংকট

এই উৎসবের পেছনে আছে জনগণের দীর্ঘ প্রতীক্ষা : আমীর খসরু

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

জ্ঞানেশ কুমারকে রক্ষায় নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সরকার: অভিজিৎ দিপকে

‘জাতীয় সনদ’ ৩০ জুলাইয়ের মধ্যে: ঐকমত্য কমিশন