বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

এই উৎসবের পেছনে আছে জনগণের দীর্ঘ প্রতীক্ষা : আমীর খসরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগমন শুধু একজন নেতার আগমন নয়, এটি বহু প্রতীক্ষিত নেতার আগমন। তার আগমন ঘিরে এ উৎসব সাময়িক হলেও এর পেছনে রয়েছে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রতীক্ষা।

বুধবার বিকেলে বাংলা অ্যাকাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা ‘আমি আগন্তুক নই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

আমীর খসরু বলেন, নতুন প্রজন্মের ধৈর্য কম, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন তারেক রহমান একা করতে পারবেন না, প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রত্যেক জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সংস্কৃতি, ইতিহাস ও ভাষাকে মূল্যায়ন করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এ সময় সহনশীল হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমীর খসরু আরও বলেন, প্রত্যেকটি এলাকায় কল সেন্টারের ব্যবস্থা করা হবে, যেখানে নারীরা বেশি অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - জাতীয়