শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বকে আনন্দিত করেছে: খামেনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন।

খামেনির শেয়ার করা এক মিনিট চার সেকেন্ডের ভিডিওটির শুরুতেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য দেখা যায়। এর ক্যাপশনে লেখা হয়েছে, “গাজায় জায়নবাদীদের গণহত্যায় ৬০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।”

এরপর দেখানো হয়েছে ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসের চিত্র। এর ক্যাপশনে বলা হয়, “জায়নবাদীদের হামলার প্রতিবাদে ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ববাসীর উল্লাস।”

ভিডিওটিতে এরপর ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতার দৃশ্য দেখানো হয়।

সর্বশেষ - জাতীয়

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

গাজায় টানা বিমান হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ: পরওয়ার

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

নয়াপল্টনে তারুণ্যের গর্জন: নির্বাচন নিয়ে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির

রুশ বিমান বিধ্বস্ত: অর্ধশত প্রাণহানি

আজ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৩.৭৪ লাখ প্রার্থী

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার